শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ডাবল সেঞ্চুরিতে ইনজামামের ৩৩ বছরের রেকর্ড ভাঙলেন শান মাসুদ

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৩

পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন। মাত্র ১৭৭ বলে ডাবল সেঞ্চুরি করে তিনি পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম দ্বিশতকের রেকর্ড নিজের করে নিয়েছেন। এর মাধ্যমে প্রায় তিন দশক ধরে টিকে থাকা কিংবদন্তি ইনজামাম উল হকের রেকর্ড ভেঙে দেন তিনি।

প্রেসিডেন্টস কাপ ডিপার্টমেন্টাল টুর্নামেন্টে সুই নর্দার্ন গ্যাস দলের হয়ে সাহার অ্যাসোসিয়েটসের বিপক্ষে ম্যাচের প্রথম দিনেই এই কীর্তি গড়েন মাসুদ।

এর আগে ১৯৯২ সালে ইংল্যান্ড সফরে একটি ট্যুর ম্যাচে ১৮৮ বলে ডাবল সেঞ্চুরি করে রেকর্ডটি গড়েছিলেন ইনজামাম।
রবিবার প্রথম দিনের খেলা শেষে শান মাসুদ ১৮৫ বলে অপরাজিত ২১২ রান করে মাঠ ছাড়েন, যা ম্যাচে তার দলের জন্য বড় ভিত্তি গড়ে দেয়।

সফরকারী ব্যাটসম্যান হিসেবে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড এখনো ভারতের বীরেন্দ্র শেবাগের দখলে। তিনি ২০০৬ সালে লাহোর টেস্টে ১৮২ বলে দ্বিশতক করেছিলেন।৩৬ বছর বয়সী শান মাসুদ সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন। পিসিবি তাকে পূর্ণকালীন ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যান্ড প্লেয়ার্স রিলেশনস পদে নিয়োগ দিতে চেয়েছিল। তবে আসন্ন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ও নিজের ক্রিকেট ক্যারিয়ারে মনোযোগ দিতে তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি।

এর আগে চলতি বছরই তাকে আন্তর্জাতিক ক্রিকেট ও খেলোয়াড় সম্পর্ক বিষয়ক কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছিল বোর্ড।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর