প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২৫, ১৬:০৬
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচের আগে অনাকাঙ্ক্ষিত ঘটনায় শোক নেমে এসেছে ঢাকা ক্যাপিটালস শিবিরে। অনুশীলন চলাকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জাকি মারা গেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) ম্যাচ প্রস্তুতির অংশ হিসেবে ক্রিকেটারদের অনুশীলন করাচ্ছিলেন জাকি। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
সঙ্গে সঙ্গে দলের মেডিকেল স্টাফ ও উপস্থিত সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
ঢাকা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, মাহবুব আলী জাকিকে সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতেও রাখা হয়েছিল। যদিও বাঁচানো যায়নি দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কাজ করা এই কোচকে।
শেষ পর্যন্ত হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করলেন তিনি।
মন্তব্য করুন: