শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

১৪ বছর পর অস্ট্রেলিয়ায় জয়ের স্বাদ পেল ইংল্যান্ড

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২৫, ১৩:১২

২০১১ সালের জানুয়ারির পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে পারছিল না ইংল্যান্ড। ১৮ ম্যাচ জয়ের পরও ইংলিশরা তিক্ত অভিজ্ঞতার মধ্যে ছিল। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষা শেষ হয়েছে। মেলবোর্নে চলমান অ্যাশেজের চতুর্থ টেস্টে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল জয় তুলে নিয়েছে। অস্ট্রেলিয়ার দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করে ইংল্যান্ড ৪ উইকেটে ম্যাচ জিতেছে, যদিও পুরো দুই দিনও খেলা হয়নি।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চার ইনিংসে দুই দল মিলিয়ে মাত্র ৮৫২ বল খেলা হয়েছে। এর আগে পার্থে অনুষ্ঠিত প্রথম টেস্টও দুই দিনেই শেষ হয়েছিল, যেখানে ৮৪৭ বল খেলা হয়েছিল, যা চতুর্থ টেস্টের তুলনায় মাত্র ৫ বল কম।

এই জয়ের সঙ্গে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মাটিতে টানা হারের ধারা ভেঙেছে এবং দীর্ঘ সময় পর হোয়াইটওয়াশ এড়াতে সক্ষম হয়েছে। এর আগে ২০১৩-১৪ মৌসুমে ৫-০, ২০১৭-১৮ সালে ৪-০ এবং ২০২১-২২ অ্যাশেজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর