বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নাশকতামূলক অগ্নিকাণ্ড

ভূমি অফিসের নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র সচিবকে চিঠি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২৫, ১৩:৫০

দেশের বিভিন্ন স্থানে বিশেষত সরকারি স্থাপনাগুলোতে দুর্বৃত্তদের নাশকতামূলক অগ্নিসংযোগের ঘটনায় ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ে ভূমি অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। সম্প্রতি ভূমি মন্ত্রণালয় থেকে এ চিঠি পাঠানো হয়।

ভূমি মন্ত্রণালয়ের উপসচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে বিশেষত সরকারি স্থাপনাগুলোতে দুর্বৃত্তদের দ্বারা নাশকতামূলক অগ্নিসংযোগের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। গত ৬ ডিসেম্বর রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে মুখোশধারী দুর্বৃত্তরা মাগুরা সদর উপজেলা ভূমি অফিসে প্রবেশ করে পেট্রোল দিয়ে নাশকতামূলক অগ্নিকাণ্ড ঘটায়। পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সময়ে মাগুরা সদর সাব-রেজিস্ট্রার অফিসেও আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

‘এ ঘটনায় উপজেলা ভূমি অফিসের একটি কক্ষের প্রয়োজনীয় কিছু নথিপত্র, রেজিস্টার, একটি কম্পিউটার, একটি প্রিন্টার, টেবিল, চেয়ার, আলমারিসহ অন্যান্য জিনিসপত্র পুড়েছে। ঘটনাস্থলে এক বোতল পেট্রোল, কিছু খালি বোতল, মাস্কসহ কিছু জিনিস পাওয়া যায়, যা পুলিশ আলামত হিসেবে জব্দ করেছে।’

চিঠিতে আরও বলা হয়, উপজেলা ভূমি অফিস/রাজস্ব সার্কেল/ইউনিয়ন ভূমি অফিসসমূহে জনগণের গুরুত্বপূর্ণ দলিলপত্র সংরক্ষিত থাকে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আগামীতে আরও এ ধরনের ঘটনা সংঘটিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুম ও ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের সব উপজেলা ভূমি অফিস/রাজস্ব সার্কেল/ইউনিয়ন ভূমি অফিসে এ ধরনের অগ্নিকাণ্ডের মতো নাশকতামূলক কাজের ফলে ক্ষয়ক্ষতি/বিপর্যয় এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ যাবতীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

এ অবস্থায়, সব জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুম ও ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের উপজেলা ভূমি অফিস/রাজস্ব সার্কেল/ইউনিয়ন ভূমি অফিসগুলোতে অনাকাঙ্ক্ষিত নাশকতামূলক অগ্নিসংযোগ বা যে কোনো ক্ষয়ক্ষতি/বিপর্যয় এড়াতে এ সব কার্যালয়ের নিরাপত্তা জোরদারকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বরাষ্ট্র সচিবকে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর