বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ভোগান্তিতে রোগীরা

ময়লায় ছেয়ে গেছে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল

মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা (ভোলা)

প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৫

ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা এই মনপুরা দ্বীপের দেড় লক্ষ মানুষের চিকিৎসা সেবার একমাত্র মাধ্যম ৫০ শয্যা হাসপাতালের বেহাল চিত্র। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আবর্জনা, প্লাস্টিক, খাদ্য বর্জ্য। রোগী ও স্বজনদের জন্য তৈরি হয়েছে ভয়াবহ পরিবেশ।

হাসপাতালের ওয়ার্ড, করিডোর কোথাও নেই সঠিক পরিচ্ছন্নতার ব্যবস্থা। ডাস্টবিন উপচে পড়ছে, জমে আছে নোংরা পানি। দুর্গন্ধে স্বাভাবিকভাবে চলাচলও কঠিন হয়ে পড়েছে।

এবিষয়ে রোগীর এক স্বজন অভিযোগ করে বলেন, এতো নোংরা পরিবেশে রোগী রাখা খুব বিপজ্জনক। কিন্তু বাধ্য হয়ে এখানে চিকিৎসা নিতে হচ্ছে। স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা, এ অবস্থায় রোগ সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে । প্রতিদিনই এ দৃশ্য। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয় না।

রোগীদের প্রধান আশ্রয়স্থল এই হাসপাতালে ময়লার এমন চিত্র প্রশ্ন তুলছে কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়ে। দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সোহেল কবির জানান, একটি হাসপাতাল মানেই রোগমুক্তির জায়গা। কিন্তু দুঃখজনকভাবে আমাদের হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি রয়েছে। নিয়মিত বর্জ্য অপসারণ, ওয়ার্ড পরিষ্কার ও টয়লেট ব্যবস্থাপনায় সমস্যা হচ্ছে। এর মূল কারণ হলো পরিচ্ছন্নতা কর্মীর স্বল্পতা ও প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্টের অভাব। আমরা চিকিৎসক হিসেবে রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি, তবে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা না গেলে সংক্রমণের ঝুঁকি থেকেই যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এটাই আমাদের প্রত্যাশা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর