বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বিশ্বকাপে খেলার লক্ষ্যে নতুন চুক্তিতে বড় অগ্রগতি নেইমারের

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৩

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার সান্তোসের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন বলে জানিয়েছে ক্রীড়া ভিত্তিক একাধিক গণমাধ্যম। এর ফলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপ পর্যন্ত শৈশবের ক্লাবেই থাকার সম্ভাবনা জোরালো হয়েছে তার।

৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি বছরের জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে সান্তোসে ফেরেন। চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর ফের নিয়মিত ফুটবলে ফিরলেও, চলতি মাসের শেষে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।

তবে ইএসপিএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, নেইমার ও সান্তোস এখন ‘অগ্রসর পর্যায়ের’ আলোচনায় রয়েছেন এবং খুব শিগগিরই ছয় মাসের নতুন চুক্তিতে সই হতে পারে।

নেইমারের প্রতি আগ্রহ দেখিয়েছিল একাধিক ক্লাব, যার মধ্যে লিওনেল মেসির ইন্টার মায়ামির নামও শোনা যায়। তবে সব প্রস্তাব উপেক্ষা করে সান্তোসেই থাকতে চান নেইমার। গত মৌসুমে তার অবদানে সান্তোস শীর্ষ লিগে টিকে থাকে।

চলতি বছরে ক্লাবটির হয়ে ৩০ ম্যাচে ১২ গোল ও ৬টি অ্যাসিস্ট করেছেন তিনি।

এদিকে, নেইমারের হাঁটুর চোট নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। মৌসুমের শেষ দিকে ব্যথা নিয়েই খেলেছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শিগগিরই তার হাঁটুর অস্ত্রোপচার হবে, যার ফলে প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হবে।

বর্তমানে মৌসুম শেষ হওয়ায় ছুটিতে আছেন নেইমার, নতুন মৌসুম শুরু হবে জানুয়ারির শেষ দিকে।
জাতীয় দলে ফেরাই এখন নেইমারের বড় লক্ষ্য। প্রায় দুই বছর ধরে তিনি ব্রাজিল দলে নেই, তবে ২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্নের কথা স্পষ্টভাবেই জানিয়েছেন। সান্তোসে ফেরার পর তিনি বলেছিলেন, ‘জাতীয় দলে ফেরাটা আমার বড় লক্ষ্য। বিশ্বকাপ জেতার একটা মিশন এখনো বাকি আছে, সম্ভবত এটিই আমার শেষ সুযোগ।’

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও নেইমারকে একেবারে বাদ দিচ্ছেন না। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ফর্ম ও ফিটনেসই চূড়ান্ত সিদ্ধান্তের মানদণ্ড হবে। আনচেলত্তির ভাষায়, ‘নেইমার যদি যোগ্য হয়, যদি ভালো খেলেন এবং অন্যদের চেয়ে এগিয়ে থাকেন, তাহলে তিনি বিশ্বকাপে খেলবেন। কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না।’

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি, মরক্কো ও স্কটল্যান্ড। কঠিন এই গ্রুপ পেরিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই এগোতে চায় সেলেসাও। আর সেই স্বপ্ন পূরণে নেইমার থাকবেন কি না, তা নির্ভর করছে সামনের কয়েক মাসে তার পারফরম্যান্স ও ফিটনেসের ওপর।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর