বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পাকিস্তান যাওয়ার প্রশ্নে আলিয়ার চমকপ্রদ উত্তর

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৯

বলিউডের নায়িকা আলিয়া ভাট কি পাকিস্তানে যাবেন? প্রতিবেশী দেশের এক অনুরাগী সরাসরি অভিনেত্রীকে এই প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের উত্তরে আলিয়া যে উত্তর দিয়েছেন তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

নিউজ এইট্টিন লিখেছে- সম্প্রতি রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে আলিয়া বিদেশি সিনেমায় কাজ করা নিয়ে কথা বলছিলেন। সে সময়ে দর্শক আসন থেকে আলিয়ার পাকিস্তানি এক ভক্ত এক প্রশ্ন করেন, আলিয়া কি কখনও পাকিস্তানে আসবেন?

এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি অভিনেত্রী। আলিয়া জানিয়েছেন, কাজের প্রয়োজনে তিনি যে কোনো জায়গাতেই যেতে রাজি। আলিয়ার এ কথায় মিশ্র প্রতিক্রিয়া এসেছে। কেউ বলছেন, “আলিয়া সরাসরি পাকিস্তানের নাম নেননি। তার মানে উনি যাবেন না।” কেউ বলেছেন, ‘বুদ্ধিমতি আলিয়া, সব কথা বলতে নেই’।

১৩ বছরের ক্যারিয়ারে নানা স্বাদের সিনেমা উপহার দিয়েছেন আলিয়া। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে নিজেকে বদলে ফেলতে চাইছেন এই তারকা। প্রযোজক হিসেবেও নতুন ভ্রমণ শুরু করেছেন এই বলিউডি অভিনেত্রী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর