শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বিশ্বকাপের আগে ভবিষ্যৎ নিয়ে ভাবছেন দিবালা

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২৫, ১৪:৩২

আর্জেন্টাইন ফুটবলের পরবর্তী মেসি ভাবা হতো পাউলো দিবালাকে। কিন্তু ইনজুরি আর ধারাবাহিকতার অভাবে নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি তিনি। আসন্ন ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডে দিবালা জায়গা পাবেন কিনা তা নিয়েও শঙ্কা রয়েছে। তবে বিশ্বকাপের আগে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি।

ইতালির সংবাদমাধ্যম ‘লা গাজেত্তা ডেলো স্পোর্ট’ জানিয়েছে, ২০২৬ সালের জুনে দিবালার রোমা ছাড়ার সম্ভাবনা খুব বেশি। কারণ, রোমা তার চুক্তি নবায়নের বিষয়ে ভাবছে না। গুঞ্জন আছে রোমা ছেড়ে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সে যোগ দিতে পারেন পাউলো দিবালা।

চলতি মৌসুমে রোমার হয়ে লিগে ১০টি ম্যাচ খেলেছেন দিবালা। প্রায়ই চোটের সঙ্গে লড়াই করা আর্জেন্টিনার এই তারকা ফুটবলার মাঝে দারুণ ছন্দেও ছিলেন। গত অক্টোবরে টানা তিন ম্যাচে তিনটি গোলে অবদান রেখেছিলেন। এরপর আবারও বেরসিক চোট এসে হানা দেয়। 

২২ দিন পর আবার মাঠে ফিরলেও আর গোল-অ্যাসিস্ট পাননি দিবালা। সবশেষ ম্যাচ ছিলেন বেঞ্চে। তাতে তার ক্লাব ছাড়ার ‍গুঞ্জন আরো জোরালো হয়। 

২০২২ সালের জুলাইয়ে রোমাতে নাম লেখানো দিবালা ইতালির ক্লাবটিতে মোট ১২৬ ম্যাচ খেলে ৪৪ গোল করেছন। এর আগে সাত বছর ছিলেন জুভেন্টাসে। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর