বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ভোটগ্রহণ পর্যবেক্ষণ করবেন ২০০ বিদেশি পর্যবেক্ষক

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৩

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে এই সৌজন্য সাক্ষাৎ হয়। পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে নিরাপত্তা ইস্যু, পুলিশ সংস্কার এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের পুলিশকে সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করা হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মাইকেল মিলার দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনের সময় আন্তর্জাতিক পর্যবেক্ষক ও কূটনৈতিক মিশনের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। তিনি বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রমে সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি বাহারুল আলম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের নিবিড় ও বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি নির্বাচনী শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ পুলিশি প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন। এছাড়া, তিনি বিদেশি পর্যবেক্ষক ও কূটনৈতিক মিশনের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গৃহীত ব্যবস্থা এবং পুলিশ সংস্কারের ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার বিষয়েও আলোকপাত করেন।

রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, আসন্ন নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের ২০০ জন পর্যবেক্ষক ভোটগ্রহণ পর্যবেক্ষণ করবেন। তিনি আশা প্রকাশ করেন, এই সময় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বাংলাদেশের পুলিশ বাহিনীর পেশাদারিত্ব এবং নিরাপত্তা প্রটোকলের বিষয়ে ইতিবাচক ধারণা অর্জন করবেন।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর