শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মহেশখালী কুতুবদিয়ায় কে হচ্ছেন আলমগীর ফরিদের প্রতিদ্বন্দ্বী, আযাদ না নদবী

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৫, ১৮:২৫

বর্তমান সময়ে দেশের গুরুত্বপূর্ণ আসনের মধ্যে আলোচিত একটি আসন কক্সবাজার (২) মহেশখালী কুতুবদিয়া। এই আসনের দিকে নজর রয়েছে প্রতিটি দলের, ইতি মধ্যে এই আসনে শুরু হয়েছে নির্বাচনি হাওয়া, বিএনপি জামায়াতের প্রার্থীর সাথে পাল্লা দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিসের তথা আল্লামা মামুনুল হকের মনোনীত প্রার্থী প্রিন্সিপাল মাওঃ ওবায়দুল কাদের নদবী কাসেমী সহ অন্যান্য দলের প্রার্থীরাও। এই আসনে বিএনপি থেকে প্রার্থী ঘোষনা করা হয়েছে সাবেক এমপি আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদকে ।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি সাবেক এমপি ড. এইচ এম হামিদুর রহমান আযাদ রয়েছেন এক মাত্র জামায়াতের দলীয় প্রার্থী। সতন্ত্র প্রার্থী বা কোন ইসলামি দলের হয়ে মাঠে থাকতে পারেন আর এক হেভিওয়েট প্রার্থী মহেশখালী উপজেলার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ জয়নাল আবেদীন। ব্যাপক প্রচারণায় রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা মার্কার প্রার্থী প্রিন্সিপাল মাওঃ ওবায়দুল কাদের নদবী কাসেমী, প্রচারণায় দেখা যাচ্ছে ইসলামি আন্দোলনের প্রার্থী মাওলানা জিয়াউল হক। তবে ৮ দলীয় ইসলামি জোট হলে কে হচ্ছেন বিএনপির সাবেক এমপি আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের প্রতিদ্বন্দ্বী, জামায়াতের সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ নাকি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রিন্সিপাল মাওঃ ওবায়দুল কাদের নদবী কাসেমী।

এই নিয়ে চলছে তুমুল আলোচনা পরিবারিক বিবেচনায় ড. হামিদ আযাদের সাথে ওবায়দুল কাদের নদবী কাসেমীর পরিবারও সবার পরিচিত এবং উভয়জন কেন্দ্রীয় নেতা। দুজনেই পৃথকভাবে জোরালো প্রচারণা চালিয়ে যাচ্ছে। এখন শেষ পর্যন্ত দেখার বিষয় কে হচ্ছে আলমগীর ফরিদের প্রতিদ্বন্দ্বী হামিদ আযাদ নাকি ওবায়দুল কাদের নদবী। এই আসন চাইতে পারে ইসলামি আন্দোলনও। এনসিপির পক্ষ হতে প্রার্থী ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় নেতা সোজাউদ্দীনকে। ২৪ এর স্বাধীনতায় এনসিপি তথা তার দলের ভুমিকা রয়েছে অতুলনীয়। সেদিক থেকে নতুন ভোটারদের জনপ্রিয়তায় রয়েছে এস এম সোজাউদ্দীন।

প্রার্থী হতে পারেন এবি পার্টির এডভোকেট এনামুল হক সিকদার। বিএনপি চাচ্ছে তাদের ঘাটি হিসেবে পরিচিত এই আসনটি পুনরুদ্ধার করতে এবং জামায়াতে ইসলামী বা ৮ দলীয় ইসলামি জোট চাচ্ছে এই আসন তাদের ঘরে তুলতে। তবে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতিকের প্রার্থী প্রিন্সিপাল মাওঃ ওবায়দুল কাদের নদবী কাসেমীর মরহুম বাবা ডাক্তার বদরুদ্দোজা তাবলীগের সাবেক জেলা শুরার আমীর ছিলেন এবং বর্তমানে আল্লামা মামুনুল হকের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জিতে আসার বিশ্বাস নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে নিয়মিত এবং জোট প্রার্থী হিসেবে তাকে নমিনেশন দেবেন বলে তিনি আসাবাদী। ইতিমধ্যে মহেশখালী কুতুবদিয়ার প্রতিটি গ্রাম গঞ্জে রিকশা মার্কার সাথে তার ছবি পোষ্টার ও ব্যানারে চেয়েগেছে পুরো সংসদীয় আসন। কওমি অঙ্গনের ঘাটি মহেশখালীর বিশাল ভোট ব্যাংক এক বাক্সে তুলার চেষ্টা চালিয়ে যাচ্ছে সর্বত্র। কিন্তু সাধারণ ভোটারদের মূখে সর্বত্র আলোচনা কে হচ্ছে মহেশখালী কুতুবদিয়ার আগামীর অভিভাবক। কে পুরণ করবে মহেশখালী কুতুবদিয়ার মানুষের স্বপ্ন।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর