বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

অর্থের বিনিময়ে যুবলীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ সিংগাইর থানার ওসির বিরুদ্ধে

হাবিবুর রহমান রাজিব, সিংগাইর (মানিকগঞ্জ)

প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০২৫, ১৮:১৬

স্বৈরাচারী শেখ হাসিনার রায়ের দিন গত ১৭ নভেম্বর নাশকতার প্রস্তুতির অভিযোগে সিংগাইর উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক রুহুল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু তাকে কোর্টে সোপর্দ না করে মোটা অংকের বিনিময়ে রাতের আঁধারে থানা থেকে ছেড়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে সিংগাইর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজমের বিরুদ্ধে। একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করে। সূত্র জানায়, কঠোর গোপনীয়তায় কাজটি সম্পন্ন করেছিলেন ওসি। তবে কত টাকা লেনদেন হয়েছে তা নির্দিষ্টভাবে জানাতে পারেনি।

সূত্রটি জানায়, নাশকতার প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিংগাইর থানার এসআই জসিম রুহুল আমিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। আইন অনুযায়ী পরদিন আদালতে পাঠানোর কথা থাকলেও রাতেই তড়িঘড়ি করে তাকে মুক্ত করে দেন ওসি তৌফিক আজম। পরে ওসি জানান, “আমেরিকা থেকে এক সাংবাদিকের অনুরোধে” যুবলীগ নেতাকে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে তদন্তে জানা গেছে—ওসি তৌফিক আজমের ব্যক্তিগত ঘনিষ্ঠ ইউটিউবার জনৈক আসিফের মাধ্যমে রুহুল আমিনকে ছাড়িয়ে নেওয়ার একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী অর্থ পাওয়ার পর গভীর রাতে গোপনে তাকে মুক্ত করে দেওয়া হয়। রুহুল আমিন জামির্তা ইউনিয়নের মধুরচর গ্রামের বাসিন্দা এবং সাহরাইল বাজারে স্যানিটারি ব্যবসার মালিক।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, স্বৈরাচারী সরকারের সময় রুহুল আমিন প্রভাব খাটিয়ে এলাকায় দাপট দেখাতেন। ৫ আগস্টের পরিবর্তনের পরও তিনি ‘অদৃশ্য শক্তির’ আশ্রয়ে আগের মতোই চলাফেরা করছেন। একদিন গ্রেপ্তার হয়ে রাতেই মুক্তি পাওয়ায় এখন আরও বেপরোয়া হয়ে উঠেছেন।

আটকের বিষয়ে জানতে ফোন করা হলে রুহুল আমিন জানান, ওসি সাহেব আমাকে ডেকে পাঠিয়েছিলেন, তাই গিয়েছিলাম, পরে ওসি সাহেব একটা বিষয়ে কথা বলে আমাকে ছেড়ে দেন।

এদিকে গ্রেপ্তারকারী কর্মকর্তা এসআই জসিম বলেন, “আমি অনেক কষ্ট করে তাকে ধরেছিলাম এবং মামলার প্রস্তুতিও চলছিল। কিন্তু পরে ওসি স্যার তাকে ছেড়ে দেন। ওসি স্যার বলেছেন—আমেরিকা থেকে একজন সাংবাদিক ফোন করে তাকে ছেড়ে দিতে অনুরোধ করেছেন।”

তবে সেই কথিত মার্কিন সাংবাদিকের পরিচয় যাচাই করা যায়নি।

এবিষয়ে ওসি জেওএম তৌফিক আজমের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি প্রথমে এড়িয়ে যাবার চেস্টা করেন। আর্থিক লেনদেন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনারা আমার বক্তব্য উল্লেখ করবেননা, যিনি গ্রেপ্তার করেছেন তার বক্তব্য উল্লেখ করুন।

তিনি সিংগাইর থেকে বদলি হয়ে এখন টাঙ্গাইলের কালিহাতি থানায় যোগদান করেছেন।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, এবিষিয়ে আমার কিছু জানা নেই, আপনি থানায় কথা বলুন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর