বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সান্তোসকে বাঁচিয়ে অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

খেলা ডেস্ক

প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২৫, ১৬:২১

শৈশবের ক্লাবকে বাঁচাতে নিজের শরীরকেও তোয়াক্কা করলেন না। ইনজুরি নিয়ে খেলে সান্তোসকে অবনমনের খড়গ থেকে রক্ষা করলেন নেইমার জুনিয়র। লিগ শেষ, এখন পুরোপুরি সেরে ওঠার পালা। এবার নিজের ভাঙা শরীর মেরামত করতে অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

রোববার ক্রুজেইরোকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিলের শীর্ষ লিগে টিকে থাকা নিশ্চিত করেছে সান্তোস। এই জয়ের পরপরই নেইমার নিশ্চিত করেছেন, বাঁ পায়ে অস্ত্রোপচার করাতে যাচ্ছেন তিনি।

২০২৩ সালের পর ক্লাব ইতিহাসে দ্বিতীয়বারের মতো অবনমনের শঙ্কায় পড়েছিল পেলের স্মৃতিবিজড়িত সান্তোস। কিন্তু দলের সবচেয়ে কঠিন সময়ে ত্রাতা হয়ে আবির্ভূত হন নেইমার। শেষ তিন ম্যাচে তীব্র ব্যথা নিয়েও মাঠে ছিলেন তিনি। রেসিফের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে একটি গোল, জুভান্তুদের বিপক্ষে হ্যাটট্রিক এবং শেষ ম্যাচে প্লে-মেকার হিসেবে দুর্দান্ত খেলে দলকে বিপদমুক্ত করেন। ৩৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ১২তম হয়ে মৌসুম শেষ করেছে সান্তোস। লিগে ১৯ ম্যাচে নেইমার করেছেন ৮ গোল।

ম্যাচ শেষে নেইমার বলেন, ‘ক্লাবকে সর্বোচ্চ সহযোগিতা করতেই এখানে এসেছিলাম। আমার জন্য গত কয়েক সপ্তাহ ছিল খুব কঠিন। যারা আমাকে উদ্বুদ্ধ করেছেন, তাদের ধন্যবাদ। তারা পাশে না থাকলে হাঁটুর এই চোট নিয়ে ম্যাচগুলো খেলতে পারতাম না। এখন আমার বিশ্রাম প্রয়োজন, এরপর হাঁটুর অস্ত্রোপচার করাব।’

নেইমার অস্ত্রোপচারের বিস্তারিত না জানালেও তার মূল লক্ষ্য ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের জার্সি গায়ে চড়ানো। তবে সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন, শতভাগ ফিট না থাকলে দলে জায়গা হবে না তার। গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর সাবেক অধিনায়ককে দলে ডাকেননি এই ইতালিয়ান কোচ। তাই অস্ত্রোপচার শেষে দ্রুত ফিট হয়ে ওঠাই এখন নেইমারের বড় চ্যালেঞ্জ।

এদিকে, সিয়ারাকে ১-০ গোলে হারিয়ে ব্রাজিলিয়ান লিগের শিরোপা জিতেছে ফ্ল্যামেঙ্গো। এটি তাদের নবম লিগ শিরোপা। গত মাসে কোপা লিবার্তাদোরেসও জিতেছে রিও ডি জেনিরোর এই ক্লাবটি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর