প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২৫, ১৫:০৬
গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তানি হানাদার বাহিনী মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মারক স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা প্রশাসন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে শহরের কাউতলীস্থ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের তালিকা দিয়ে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার সহ বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য করুন: