শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৮তম কাউন্সিল অব দি কলেজ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৫, ১৮:১১

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৮তম কাউন্সিল অব দি কলেজ সভা অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে রবিবার ঢাকা সেনানিবাসস্থ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, সামরিক চিকিৎসা সার্ভিসের (ডিজিএমএস) মহাপরিচালক মেজর জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. মাসুদুল আলম মজুমদার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)-এর উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম ছাড়াও প্রতিরক্ষা, অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাউন্সিলের সদস্যবৃন্দ এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

১৮তম কাউন্সিল অব দি কলেজের সভায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের বাজেট, ভর্তি প্রক্রিয়া, পেশাগত পরীক্ষার ফলাফল অবহিতকরণ, Full Free MBBS Scholarship-এর মাধ্যমে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (CAR)-এর চারজন বিদেশি ক্যাডেটের ভর্তি ও শিক্ষা কার্যক্রম অবহিতকরণ ও ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ফিলিস্তিনের দু’জন শিক্ষার্থীর ভর্তি অনুমোদন, অত্র কলেজ থেকে পাসকৃত ইন্টার্নি চিকিৎসকদের সিএমএইচ ঢাকায় চিকিৎসা সুবিধা প্রদানের সিদ্ধান্ত গহীত হয়। কলেজের সার্বিক মান উন্নয়নে সেনাবাহিনী প্রধান আজ এএফএমসি একাডেমিক ভবনের সম্প্রসারণ, ছাত্রীনিবাসের সম্প্রসারণ, মসজিদ কমপ্লেক্স, দর্শক গ্যালারি ও মাল্টিপারপাস হলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

১৯৯৭ সালে আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটের স্থাপনায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ চালু করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং ১৯৯৯ সালের ২০ জুন ৫৬ জন মেডিকেল ক্যাডেট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তির মাধ্যমে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়। বর্তমানে এই কলেজে ৬টি শিক্ষাবর্ষে (ইন্টার্নিসহ) মোট ৭৬০ জন ক্যাডেট অধ্যয়নরত। এ পর্যন্ত ২২টি ব্যাচে ১০০ জন বিদেশি ডাক্তারসহ মোট ১৯০৮ জন চিকিৎসক হয়েছেন, যার মধ্যে ৫৪৭ জন বাংলাদেশ সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ দেশে-বিদেশে কর্মরত আছেন।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে শিক্ষার মান সর্বদাই উন্নত, যা বিভিন্ন পেশাগত এমবিবিএস পরীক্ষায় প্রতিফলিত হচ্ছে। জন্মলগ্ন থেকে এএফএমসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকলেও বর্তমানে সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর অধিভুক্ত। বিভিন্ন পেশাগত এমবিবিএস পরীক্ষার ফলাফলে অত্র কলেজের পাসের হার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ দেশের একমাত্র বাধ্যতামূলক আবাসিক সরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান। তাই হরতাল, ধর্মঘট বা অবরোধের মতো পরিস্থিতি শিক্ষা কার্যক্রমে কোনো প্রভাব ফেলতে পারে না। অত্র কলেজ ২০০৫ সাল থেকে ‘JAFMC’ শিরোনামে একটি মানসম্মত মেডিকেল জার্নাল ষান্মাসিক ভিত্তিতে নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে যা International Standard Serial Number (ISSN), Directory for Online Access of Journal (DOAJ), International Association of Scientific Publications (INASP) J Health Inter-network Access to Research Initiative (HINARI) কর্তৃক নিবন্ধিত এবং Bangladesh Medical and Dental Council (BM&DC) কর্তৃক অনুমোদিত, যা দেশ-বিদেশের চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর