বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

লক্ষ্মীপুরে কবরস্থান থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্বার

মুহাম্মদ তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৫, ১৭:২৫

লক্ষ্মীপুর নোয়াখালী সীমান্তবর্তী আলায়াপুর এলাকায় একটি কবরস্থান থেকে ৬ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

এরমধ্যে দেশীয় তৈরি একনলা ৫ টি রাইফেল ও ১ টি এলজি রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র গুলো লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের নুরউদ্দিনের মালিকানাধীন নোহা অটো ট্রেডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে প্রস্তুতকৃত বলে জানিয়েছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

এর আগে সকালে জেলা গোয়েন্দা পুলিশ ও চন্দ্রগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে জগদীশপুর গ্রামের মনু মিঝির বাড়ির সফি উল্যার কবরস্থান থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, সম্প্রতি চন্দ্রগঞ্জ থানা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে নুরউদ্দিনের মালিকানাধীন নোহা অটো ট্রেডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্রসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করে। এ সময় ওয়ার্কশপটির মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়েরে করা হয়। উক্ত ওয়ার্কশপে তৈরিকৃত কিছু অস্ত্র একটি কবরস্থানে লুকিয়ে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও চন্দ্রগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ টি পরিত্যক্ত প্যাকেট থেকে অস্ত্র গুলো উদ্ধার করে।

তিনি আরও জানান, অস্ত্র উদ্ধারের সময় বেগমগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ওই এলাকায় আরও অস্ত্র রয়েছে কিনা, সে বিষয়ে বেগমগঞ্জ থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

ওয়ার্কশপটির মালিক নুরউদ্দিনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া তার সাথে যারা রয়েছে, তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানা তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর