বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্স কিনছে নেটফ্লিক্স

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮

স্ট্রিমিং জগতে বড় পদক্ষেপ নিল নেটফ্লিক্স। ৭২ বিলিয়ন ডলারের বিনিময়ে তারা কিনতে চলেছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি'র টিভি, ফিল্ম স্টুডিও ও স্ট্রিমিং বিভাগ।

এই চুক্তি বাস্তবায়িত হলে ‘গেম অব থ্রোনস’, ‘ডিসি ইউনিভার্স’ ও ‘হ্যারি পটার’ এর মতো ঐতিহাসিক ফ্র্যাঞ্চাইজির মালিকানা চলে যাবে বিশ্বের সবচেয়ে বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মটির হাতে।

কয়েক সপ্তাহের টানটান দর-কষাকষির পর নেটফ্লিক্স প্রতি শেয়ারে প্রায় ২৮ ডলার অফার করে প্রতিদ্বন্দ্বী প্যারামাউন্ট-স্কাইড্যান্সের ২৪ ডলারের প্রস্তাবকে ছাড়িয়ে যায়। গত বৃহস্পতিবার বাজার শেষে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি'র শেয়ারের দাম ছিল ২৪.৫ ডলার, বাজারমূল্য ৬১ বিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে- এই অধিগ্রহণ হলে হলিউডের ক্ষমতার ভারসাম্য আরও নেটফ্লিক্সের দিকে ঝুঁকে পড়বে। স্টুডিওর বিশাল কনটেন্ট লাইব্রেরি যুক্ত হলে নেটফ্লিক্স দীর্ঘমেয়াদি কনটেন্ট দখলে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে। তবে চুক্তিটি যুক্তরাষ্ট্র ও ইউরোপে কড়া অ্যান্টিট্রাস্ট নজরদারির মুখে পড়তে পারে, কারণ HBO Max এর প্রায় ১৩০ মিলিয়ন গ্রাহকও এর আওতায় চলে আসবে।

নেটফ্লিক্স অবশ্য যুক্তি দিয়েছে-এই একত্রীকরণ ভোক্তাদের জন্য কম খরচে বান্ডল সার্ভিস আনতে পারে এবং তারা আগের মতোই সিনেমা হলে নিয়মিত ছবি মুক্তি দেবে। কো-সিইও টেড সারানডোস বলেন, ওয়ার্নারের লাইব্রেরি আমাদের বৈচিত্র্যময় কনটেন্টকে আরও সমৃদ্ধ করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর