বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ডি ককের সেঞ্চুরির পরও ২৭০ রানে থামল দক্ষিণ আফ্রিকা

খেলা ডেস্ক

প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০২৫, ১৮:২২

কুইন্টন ডি ককের দৃষ্টিনন্দন সেঞ্চুরির পরও বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশাখাপাটনামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে প্রোটিয়ারা থেমেছে ২৭০ রানে।

ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল অবশেষে টস জয়ের সৌভাগ্যের দেখা পেলে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান প্রোটিয়াদের। দলীয় ১ রানেই সফরকারী দল হারিয়ে ফেলে রিয়ান রিকেলটনকে। তবে ১১৩ রানের দারুণ জুটিতে দলকে ম্যাচে ফেরান টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। অধিনায়ক বাভুমা ৬৭ বলে ৪৮ রান করে বিদায় নিলে দ্বিতীয় উইকেট জুটি ভাঙে। এরপর ম্যাথু ব্রিজকে ২৪, ডিওয়াল্ড ব্রেভিস ২৯ রান করলে তাদের সঙ্গ কাজে লাগিয়ে সেঞ্চুরি তুলে নেন ডি কক।

ঝড়ো সেঞ্চুরির দিনে ৮৯ বলে তিনি করেন ১০৬ রান, হাঁকান আটটি চার ও ছয়টি ছক্কা। এছাড়া ২৯ বলে ২০ রান করে অপরাজিত থাকেন কেশব মহারাজ। ৪৭.৫ ওভারে ২৭০ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা।

ভারতের পক্ষে প্রসিধ কৃষ্ণ ও কুলদীপ যাদব দুজনই পেয়েছেন চারটি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন আর্শদীপ সিং ও রবীন্দ্র জাদেজা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর