বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিবর্তন নিয়ে যা জানালো ইসি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৫, ১৩:২৩

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোন কোন তথ্য পরিবর্তন করা যাবে এবং কি কি তথ্য পরিবর্তন করা যাবে না সেগুলো নির্দিষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন কমিশনে ব্রিফিংয়ে এসব কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। এদিন দুপুরে নির্বাচন কমিশনে নিয়মিত ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। 

তিনি বলেন, কমিশন প্রবাসী ভোটার হওয়ার সময়সীমা আরো এক সপ্তাহ বাড়িয়েছে। জাতীয় পরিচয়পত্রে সংশ্লিষ্ট ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্ম তারিখ, ভোটার ঠিকানা এবং ছবি- এই ৭টা ফিল্ড এই মুহূর্তে পরিবর্তন করা যাবে না।।

ইসি সচিব জানান, স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, জরুরি প্রয়োজনে ধর্ম, প্রতিবন্ধকতার ধরণ ও ফোন নম্বরসহ কয়েকটি তথ্য পরিবর্তন করা যাবে।

তিনি আরও বলেন, শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম, প্রতিবন্ধকতার ধরণ, ফোন নম্বর, বিশেষ করে টেলিফোন নম্বরের বিষয়টা এসেছে আয়করের সঙ্গে। অনেকেই সমস্যা ফেজ করছেন যে, তারা যে নম্বরটা ব্যবহার করেছেন এনআইডিতে, সেটা রেসপনসিভ না।

এদিকে, আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময়সীমা। আগামী  ২৫ ডিসেম্বর পর্যন্ত এই সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে, ভোটার তালিকা চূড়ান্ত করার আগে ৭টি তথ্য পরিবর্তন করা যাবে কিনা সে বিষয়ে কমিশন পরে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর