বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নায়কের সঙ্গে বিচ্ছেদ, এবার নির্মাতাকে বিয়ে করলেন সামান্থা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২৫, ১৫:১৭

কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, অবশেষে সত্যিই বিয়ে সারলেন ভারতের দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পাত্র পরিচালক রাজ নিদিমরু। শোনা যাচ্ছে, সোমবার (১ ডিসেম্বর) সকালেই ঈশা যোগ সেন্টারের লিং ভৈরবী মন্দিরে সাতপাকে বাঁধা পড়েন সামান্থা-রাজ।

২০২১ সালে অভিনেতা নাগ চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় সামান্থার। এরপর দীর্ঘদিনের মানসিক যন্ত্রণা কাটিয়ে নতুন জীবনে পা রাখলেন তিনি।

শোনা যাচ্ছে হিন্দু রীতিনীতি মেনেই বিয়ে হয়েছে তাদের। আয়োজনে ছিল না আড়ম্বর। ছিমছাম ভাবেই বিয়ে সম্পন্ন হয়েছে সামান্থা-রাজের। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, উপস্থিত ছিলেন মোটে ৩০ জন অতিথি।

২০১৭ সালে গোয়ায় এলাহি আয়োজনে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেন সামান্থা। প্রতিটি অনুষ্ঠানের জন্য ছিল আলাদা আলাদা পোশাক। তবে এবার হাতেগোনা আত্মীয়-পরিজনদের নিয়ে বিয়ে সেরেছেন তিনি।

শোনা যাচ্ছে, বিয়েতে লাল শাড়িতে সাজেন সামান্থা। রাজের পরনে ছিল দক্ষিণ ভারতীয় সাবেকি পোশাক। বিয়ের জন্য যে মন্দির বাছেন তারা, সেটি ঈশা ফাউন্ডেশনের ভেতরে। প্রথমবার বিবাহবিচ্ছেদের পর থেকে ওই সংস্থায় যাতায়াত বাড়ে সমান্থার। এবার সেখানেই জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন তিনি।

উল্লেখ্য, গত বছর ডিসেম্বরেই নাগা বিয়ে করেন অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে। তারপর থেকে সামান্থা ও রাজের সম্পর্কের গুঞ্জন তীব্র হতে শুরু করে। কখনও একসঙ্গে তারা তিরুপতির মন্দিরে, কখনও আবার বিমানে রাজের কাঁধে মাথা রাখার ছবি প্রকাশ্যে এনেছেন সামান্থা নিজেই। তবে বিয়ে নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেননি সামান্থা বা রাজ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর