শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বাঞ্ছারামপুরে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

হোসাইন আহমেদ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৫

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের মো. মুছা মিয়ার (৫৯) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মুছা মিয়া ওই ইউনিয়নের ছলিমাবাদ গ্রামের বাসিন্দা। তিনি ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

নিহতের ছেলে মোহাম্মদ উজ্জল মিয়া জানান, ড্রেজার ব্যবসায়ী মোস্তফা মিয়া ফোন দিয়ে আমাকে জানায় যে তার বাবাকে কেউ গলাকেটে হত্যা করেছে।পরে ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ দেখতে পান। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচার দাবি করেন উজ্জল মিয়া।

পুলিশ জানায়, হোসেনপুর গ্রামের জোয়ারার বিল রাস্তার পাশের একটি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। হত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে এ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারের জন্য তৎপরতা চালানো হচ্ছে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর