বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২৫, ১৫:৪৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতা। তাদের মধ্যে ছিলেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এ ছাড়া, সকাল ৭টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। হাসপাতালে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

বর্তমানে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সিসিইউতে থেকেই তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর