শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পলাশবাড়ীতে বিশ্বের সর্বোচ্চ শ্রীকৃষ্ণ বিগ্রহের উদ্বোধন ২৭ নভেম্বর

মোঃ আল আমিন, গাইবান্ধা

প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২৫, ১৭:৫৮

গাইবান্ধার পলাশবাড়ীতে উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বের সর্বোচ্চ শ্রীকৃষ্ণের বিগ্রহ। আগামী ২৭ নভেম্বর এ মহতি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২৫ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে মন্দিরের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।

বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্যরামচন্দ্রপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে নির্মিত এই শ্রীকৃষ্ণ বিগ্রহটির উচ্চতা ৫৩ ফুট। এটিকে বিশ্বের সবচেয়ে উঁচু ও সর্ববৃহৎ শ্রীকৃষ্ণ বিগ্রহ হিসেবে দাবি করা হচ্ছে। ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বিগ্রহটির আনুষ্ঠানিক প্রাণ প্রতিষ্ঠা।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশ–বিদেশ থেকে হাজারো ভক্ত-অনুরাগীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এতে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরনীদাসের উদ্যোগে ২৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী বিশাল আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। আয়োজনে প্রথম দিন বৃহস্পতিবার প্রসাদ গ্রহণে কোনো প্রণামী নেওয়া হবে না। তবে মন্দিরের উন্নয়নে ভক্তরা ইচ্ছা অনুযায়ী অনুদান দিতে পারবেন।

তিন দিনের এ আয়োজনে থাকছে—

২৭ নভেম্বর: শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারীর গীতাপাঠ; বৃন্দাবন-মথুরা থেকে আগত শ্রী রাধা মাধবের গীতাপাঠ; দেশ–বিদেশের কীর্তনীয়াদের লীলা কীর্তন।

২৮ নভেম্বর: লীলা কীর্তন, বটবৃক্ষের বিয়ে, ধর্মসভা।
২৯ নভেম্বর: সমাপনী ধর্মসভা।
বিশ্বের সর্ববৃহৎ শ্রীকৃষ্ণ বিগ্রহকে কেন্দ্র করে পুরো এলাকায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর