প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৫, ১৬:০৮
নেত্রকোনার মদনে মহিউদ্দিন মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩ দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা যায়। এসময় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয় জনতা প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
এতে মহিউদ্দিন মার্কেট ও মতিউর রহমান সুপার মার্কেটের প্রায় ১৭ টি দোকানের ১ কোটি ৭৭ লাখ টাকা ক্ষয় ক্ষতি হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন মদন ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জমিয়ত আলী।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিকট থেকে জানা যায়, প্রতিদিনের ন্যায় ব্যবসায়ী কার্যক্রম শেষে মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে নিজ নিজ বাসায় চলে যায় ব্যবাসীয়রা।
বুধবার সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে মহিউদ্দিন মার্কেটের পশ্চিম গলির মা অর্ণালী বস্ত্র বিতানে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে পাশের দোকানের ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। মূহুর্তের মধ্যে আগুন আশে পাশে কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয় জনতা দেড় ঘন্টা প্রচেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন।
মদন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জমিয়ত আলী জানান, মহিউদ্দিন মার্কেট ও মতিউর রহমান সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ১৭ টি দোকানের আনুমানিক ১ কোটি ৭৭ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনো প্রাথমিক ভাবে আগুনের সূত্রপাত সম্বন্ধে জানা যায়নি।
মন্তব্য করুন: