বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মনপুরায় কৃষি উন্নয়নে কৃষক-কৃষানীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা (ভোলা)

প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২৫, ১৭:৫৭

ভোলার মনপুরায় কৃষি উন্নয়নে কৃষক-কৃষানীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।

সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান তাওহীদ এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা খামার বাড়ির উপ-পরিচালক মোঃ খায়রুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ ও জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এআরএম সাইফুল্লাহ।

প্রশিক্ষনে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে করনীয় বিষয়ে ওয়ার্ড পর্যায়ের কৃষক-কৃষানীদেরকে দিক নির্দেশনা দেয়া হয়। দুই দিন ব্যাপী প্রশিক্ষনের আজ প্রথম দিন অনুষ্ঠিত হয়। আগামীকাল প্রশিক্ষনের দ্বিতীয় সেশন একই স্থানে অনুষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, জেলা উপসহকারি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা উপসহকারি কর্মকর্তা মোঃ আবুল কালাম, আরটিভি প্রতিনিধি সোহাগ মাহামুদ সৈকত প্রমূখ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর