বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার কারণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২৫, ১৫:০৩

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমছে। বাজারে ধারণা তৈরি হয়েছে, আগামী বছর বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হবে এমন পূর্বাভাসই মূলত দামের ওপর চাপ সৃষ্টি করেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৭ সেন্ট কমে দাঁড়িয়েছে ৬৩.১০ ডলার। অপর দিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২৩ সেন্ট কমে নেমেছে ৫৮.৬১ ডলারে। সোমবার কিছুটা ঊর্ধ্বমুখী হলেও মঙ্গলবার আবার কমেছে দাম।

বিশ্লেষকদের মতে, ২০২৬ সালে বিশ্ববাজারে প্রতিদিন কমপক্ষে ২০ লাখ ব্যারেল জ্বালানি তেলের উদ্বৃত্ত থাকতে পারে ডয়েচে ব্যাংকের এমন পূর্বাভাসই বাজারকে আরও চাপের মুখে ফেলছে। রিলায়েন্সসহ বেশ কিছু ভারতীয় রিফাইনারি নতুন নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে আমদানি কমিয়েছে। ফলে রাশিয়া অতিরিক্ত সরবরাহ চীনের দিকে সরিয়ে দিচ্ছে।

তবে যুক্তরাষ্ট্রের আগামী ডিসেম্বরের মুদ্রানীতি বৈঠকে সুদের হার কমতে পারে এমন সম্ভাবনা বাজারকে কিছুটা আশাবাদী করেছে। সুদের হার কমলে অর্থনীতি চাঙা হয় এবং জ্বালানি তেলের চাহিদাও বাড়ে।

ফলে বাজার এখন দুই ধরনের সংকেতে প্রভাবিত একদিকে সম্ভাব্য উদ্বৃত্ত সরবরাহ, অন্যদিকে সুদের হার কমলে চাহিদা বৃদ্ধির আশা।  

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর