বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ফুলকলিকে ২০ হাজার টাকা জরিমানা

মো. সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৫, ১৬:৫৬

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কাউতলি বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে ফুলকলি কাউতলি শাখাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ (২৪ নভেম্বর) সোমবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এতে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহযোগিতা করে।

অধিদপ্তর জানায়, ফুলকলির সুপার শপে কর্ণফ্লেক্স, দুধ, চকোলেটসহ বিভিন্ন খাদ্যপণ্যের মেয়াদ শেষ হয়ে গেলেও তা বিক্রি করা হচ্ছিল। অভিযান চলাকালে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

এ ছাড়া ভবিষ্যতে একই ধরনের অনিয়ম পেলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর