বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোহন তালুকদার, মদন (নেত্রকোনা)

প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৫, ১৫:০৪

সোমবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ অলীদুজ্জামান।

সভায় আরোও উপস্থিত ছিলেন মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জান্নাত আফরোজ, একাডেমি সুপার বাইজার জোস্না আক্তার, উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান মিজাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর রিয়াজ উদ্দীন (ইদ্দিস মাস্টার), কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আজাদ, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল সহ উপজেলার সকল দপ্তরের প্রধান, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ প্রমূখ।

সভায় জানানো হয়, দিবস দুটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং রাতে আলোকসজ্জা করা হবে।

১৬ ডিসেম্বর সকাল ৮টায় মদন কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এরপর উপজেলা পরিষদ চত্বরে কুচকাওয়াজ, ডিসপ্লে, বিভিন্ন অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়েছে এবং এক দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর