বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মুরাদ

নারীদের নিয়ে নেতিবাচক ধারণা প্রত্যাখান করি

মোঃ নিলয় চৌধুরী, ধামরাই (ঢাকা)

প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৫, ১৭:৪৬

ঢাকার ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশকে ঘিরে গতকাল পর্যন্ত অনেকেই বলেছেন নারীদেরকে নিয়ে সমাবেশ ইতোপূর্বে দেখা যায়নি। "যেকোনো নেতিবাচক ধারণা প্রত্যাখান করি যা নারীর সম্ভাবনাকে সীমাবদ্ধ করে' এমন স্লোগান নিয়ে নারীর অধিকার ও উন্নয়নে সব সময় বদ্ধ পরিকর ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। এরই ধারাবাহিকতায় তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যেও নারীর অধিকারের বিষয়ে উল্লেখ রয়েছে। নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বদ্ধ পরিকর তারেক রহমান।

গত শুক্রবার উপজেলার কালামপুর আমাতন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ঢাকা-২০ ধামরাই আসনে ধানের শীষ প্রতীক মনোনয়ন প্রত্যাশী ইয়াসিন ফেরদৌস মুরাদ।

তিনি বলেন, গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সব সময় নারীদেরকে প্রাধান্য দিয়ে থাকেন। তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যেও নারীদের স্বাবলম্বী গড়ে তুলার কথা রয়েছে।

তিনি আরো বলেন, প্রতিটি নারীকে এক একজন উদ্যোক্তা করে গড়ে তুলা হবে। নারীদের ভূমিকার কারণে দেশের অর্থনীতিতে শক্তিশালী ভূমিকা রেখেছে। শুধু তাই নয় ১৯৯১ সালে নারীদের ভোটে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদেরকে বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করেছেন। তাই নারীরা কোন অংশেই পিছিয়ে নেই। দেশের উন্নয়নে প্রতিটি ক্ষেত্রেই নারীর ভূমিকা অপরিসীম। এ অনুষ্ঠানে সানজিদা ইসলাম মাইশার সঞ্চালনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ এম এ জলিল, অধ্যাপক জাহানারা বেগম, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ ও খুররম চৌধুরী টুটুল, বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহম্মেদ ফারুক, ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় নারী সমাবেশে কয়েক হাজার নারী উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর