বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নির্বাচনে সরকারকে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৫, ১৩:১৪

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করলেন সেনা বাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রোববার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, সামনের দিনে দেশ একটি নির্বাচনে যাচ্ছে। একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা সরকারকে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকেও সহযোগিতা করব।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।

ওয়াকার-উজ-জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আজ কেবল নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন সামাজিক ও জাতিগঠনমূলক কার্যক্রমে অংশ নিয়ে সরাসরি ও পরোক্ষভাবে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছে। 

এ সময় শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর পেশাদারিত্বের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ২০১৩ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে শান্তিকালীন পদক চালু হয়েছে। এবারও সেনাবাহিনী পদক, অসামান্য সেবা পদক ও বিশিষ্ট সেবা পদকপ্রাপ্তদের সম্মানিত করা হয়েছে। তিনি পদকপ্রাপ্ত সবাইকে অভিনন্দন জানান।

সেনাপ্রধান আরও বলেন, সেনাবাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনগণের পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে আসছে। সবকিছুই সম্ভব হয়েছে সেনাসদস্যদের তীব্র দেশপ্রেম, কর্মদক্ষতা, শৃঙ্খলাবোধ ও দায়িত্বপালনের আন্তরিকতার কারণে।

এর আগে, বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দেওয়া হয়। 

এ সময় ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন অবদানের জন্য ৯ জনকে ‘সেনাবাহিনী পদক’, ১৭ জনকে ‘অসামান্য সেবা পদক’ এবং ৩৮ সেনাসদস্যকে ‘বিশিষ্ট সেবা পদক’ প্রদান করা হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর