বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

শেখ হাসিনার রায়ের পরের দিনও ভাঙ্গায় কড়া সতর্কতা, ঢাকাগামী যানবাহনে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি

মোসলেউদ্দিন (ইমরান মুন্সী), ভাংগা (ফরিদপুর)

প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২৫, ১৫:৫৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরের দিনে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ডাকা কমপ্লিট শাটডাউনের তৃতীয় দিনে ফরিদপুরের ভাঙ্গায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে প্রশাসন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকেই ভাঙ্গার গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়। ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে ঢাকামুখী প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালায়। পাশাপাশি মহাসড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী ও বিজিবির টহলও বাড়ানো হয়েছে।

সকালে পরিস্থিতি পর্যবেক্ষণে উপস্থিত পুলিশ সুপার আব্দুল জলিল জানান, রায়কে ঘিরে সহিংসতা ঠেকাতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, “সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চলছে-যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়।”
তিনি আরও জানান, ভাঙ্গা উপজেলার আলগী, হামিরদী ও মানিকদহ ইউনিয়নকে অপরাধপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে গত কয়েকদিনে প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে নিরাপত্তা স্বাভাবিক থাকলেও সড়কে যানচলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। পরিবহন শ্রমিক, দোকানদার ও স্থানীয়রা জানান, মানুষের ভয়-আতঙ্ক কাটতে সময় লাগছে; তাই যাত্রী ও ক্রেতা কম।

তবে প্রশাসনের কড়া নজরদারির কারণে জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে বলেও জানাচ্ছেন স্থানীয়রা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর