বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নরসিংদীতে পুলিশি সাঁড়াশি অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭, বিপুল মাদক উদ্ধার

জহিরুল ইসলাম, নরসিংদী

প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২৫, ১৭:১৪

নরসিংদী জেলায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ী, নিয়মিত মামলার আসামী ও পরোয়ানাভুক্ত ব্যক্তিসহ মোট ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ সুপার, নরসিংদী মহোদয়ের কঠোর নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জগণ মাঠে থেকে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের পাশাপাশি নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামীদের ধরতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়।

বিশেষ অভিযানে যা উদ্ধার ও গ্রেফতার হলো:

* মাদক উদ্ধার: অভিযানে উদ্ধার করা হয় ১৪.৫ কেজি গাঁজা, ৩০০ লিটার চোলাইমদ, এবং ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট।
* মাদক ব্যবসায়ী গ্রেফতার: মাদকদ্রব্য উদ্ধারসহ ১১ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
* মোট গ্রেফতার: নিয়মিত মামলা, মাদক, অন্যান্য উদ্ধারজনিত, প্রিভেন্টিভ এবং পরোয়ানামূলে সর্বমোট ৫৭ জনকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নরসিংদী জেলার আইন-শৃঙ্খলার চলমান স্বাভাবিক অবস্থা বজায় রাখা এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলার সকল থানা এলাকায় একযোগে মহড়া দেওয়া হচ্ছে। একইসঙ্গে, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক চেকপোস্ট পরিচালনা এবং টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ মাঠে থেকে সার্বিক পরিস্থিতি তদারকি করছেন।

এই অভিযান অব্যাহত থাকবে এবং জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর