বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রায়ের পর আইন উপদেষ্টা

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে ফের চিঠি দেওয়া হবে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২৫, ১৬:১৮

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনার বিচারের রায়ে আমি সন্তুষ্ট। তবে আমি বিস্মিত নয়। তাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আবার চিঠি দেওয়া হবে।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আজ আমার বিশেষ করে মনে পড়ছে গণঅভ্যুত্থানে প্রাণ হারানো আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম ও আনাসসহ অন্যদের কথা। মনে হচ্ছে, আজ তাদের বিদেহী আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। সেইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর কথাও মনে পড়ছে। হয়তো এ রায়ের মাধ্যমে তারা সামান্য হলেও সান্ত্বনা পাবেন। ব্যক্তিগতভাবে আমি এ রায়ে সন্তুষ্ট, তবে বিস্মিত নই।’

আসিফ নজরুল বলেন, ‘শেখ হাসিনা ও তার সহযোগীদের মানবতাবিরোধী অপরাধের যে তাজা, অকাট্য, জোরালো, বিস্তৃত প্রমাণ রয়েছে, তাতে বিশ্বের যে কোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা।’

শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আবার চিঠি দেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘ভারত যদি এ গণহত্যাকারীকে (শেখ হাসিনা) আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা হচ্ছে তাদের বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা নিন্দনীয় আচরণ।’

তিনি বলেন, আজকে একটি বিচার হয়েছে, ইনশাল্লাহ আমরা যতদিন আছি বিচার কার্যক্রম পূর্ণ বেগে চলবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর