বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নরসিংদী-১ আসনে ধানের শীষে ভোট চেয়ে খায়রুল কবির খোকনের গণসংযোগ

জহিরুল ইসলাম, নরসিংদী

প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২৫, ১৭:৪৬

নরসিংদী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-১ আসনে ভোটের মাঠে নেমেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। দীর্ঘ ১৭ বছর পর তিনি আবারও ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) দিনব্যাপী নরসিংদীর বড়বাজার ও এর আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

গণসংযোগে ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই বিএনপি নেতা বড়বাজারের বিভিন্ন পট্টির ব্যবসা প্রতিষ্ঠানে উপস্থিত হন। তিনি ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তাঁর এই গণসংযোগ ঘিরে স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়।বাকস্বাধীনতা ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশাগ ণসংযোগকালে খায়রুল কবির খোকন সাংবাদিকদের বলেন, "আসন্ন জাতীয় নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করি। তিনি আরও বলেন, "অতীতে দেশের মানুষ শোষণ ও নিপীড়নের শিকার হলেও, বর্তমানে তারা মুক্তভাবে কথা বলার সুযোগ পেয়েছে।"

জুলাইয়ের গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ায় আমরা আমাদের বাকস্বাধীনতা ফিরে পেয়েছি।"গণসংযোগ শেষে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নরসিংদী বড়বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।

এসময় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতারা ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর