বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সোনারগাঁওয়ে আওয়ামিলীগের লকডাউন ঠেকাতে ঐক্যবদ্ধ বিএনপি ও অঙ্গসংগঠন

রাসেল হোসাইন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২৫, ১৬:২৯

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ও সম্ভাব্য নাশকতা প্রতিহত করতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ত্যাগী, নির্যাতিত ও কর্মীবান্ধব নেতা আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ মাঠে অবস্থান নিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নে বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে আওয়ামী লীগের যেকোনো উস্কানি বা লকডাউনের নামে জনগণের চলাচলে বাধা প্রতিরোধে প্রস্তুতি নিয়েছেন। বুধবার সন্ধ্যায় সোনারগাঁয়ের ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন স্পটে নেতাকর্মীরা অবস্থান নেন। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়েতে নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে আজহারুল ইসলাম মান্নান বলেন,জনগণের অধিকার আদায়ের আন্দোলন কোনো দলীয় লকডাউনে থেমে থাকবে না। বিএনপি জনগণের পক্ষে, তাই আমরা সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত। সোনারগাঁয়ে আওয়ামী লীগের দোসররা কোনো লকডাউন ও নাশকতা করার চেষ্টা করলে শক্ত হাতে প্রতিহত করা হবে। সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের প্রতিটি এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত আমাদের অবস্থান থাকবে। আওয়ামী লীগ ঠেকাতে প্রয়োজনে এ কর্মসূচি চলমান থাকবে।

সোনারগাঁ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু বলেন,সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি, ১৩ নভেম্বর ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে লকডাউন ঘোষণা করেছে। জনগণের দুর্ভোগ লাঘবে আমরা সোনারগাঁয়ের বিএনপি নেতৃবৃন্দ আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। আওয়ামী লীগের যেকোনো অশুভ পরিকল্পনাকে ভেস্তে দিতে প্রয়োজনে রাজপথে লড়াই করব ইনশাআল্লাহ।

এ বিষয়ে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের অমিত হাসান বলেন,আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁ বিএনপি নেতাকর্মীদের অনুপ্রেরণার প্রতীক। তাঁর নেতৃত্বে আমরা মাঠে আছি, থাকব। আওয়ামী লীগের লকডাউন নামে জনগণের জীবনযাত্রায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কোনোভাবেই সফল হবে না। নারায়ণগঞ্জের ছাত্রদল থেকে শুরু করে সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর