শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মেন্টরস এর ‘জিইডি’ শিক্ষার্থীদের ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস পরিদর্শন

প্রেস রিলিজ

প্রকাশিত:
১১ নভেম্বর ২০২৫, ১৬:২১

মেন্টরস এর কলাবাগান ও বনানী শাখার ‘জিইডি’ শিক্ষার্থীদের একটি দল আজ ১১ই নভেম্বর মঙ্গলবার রাজধানীর বনানীতে অবস্থিত মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস পরিদর্শন করেন। ৪৮ সদস্যের শিক্ষার্থী ছাড়াও এই দলে ছিলেন তাদের ৩জন শিক্ষক। ইউসিএসআই ইউনিভার্সিটি ক্যম্পাসে তাদের স্বাগত জানান শিক্ষার্থী প্রতিনিধি ও এডমিশন অফিসের কর্মকর্তারা।

ইউনিভার্সিটির হল রুমে এই শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স এন্ড ডিজিটাল ইনোভেশন (এফসিএসডিআই) এর ডীন প্রফেসর সৈয়দ আখতার হোসেন, প্রভোষ্ট চ্যান জো জিম এবং শিক্ষার্থীদের প্রতিনিধি আবিদা আফসারা গোলন্দাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউসিএসআই শিক্ষার্থী আশফিয়া মাশিয়াত ইসলাম।

প্রভোষ্ট চ্যান জো জিম ইউসিএসআই ইউনিভার্সিটির ওপর একটি প্রেজেন্টেশন দেন এবং জিইডি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি জানান, ইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ ১ নাম্বার এবং ২০২৬ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি কিউএস র‌্যাংকিংয়ে শীর্ষ ১ শতাংশ বিশ্ববিদ্যালয়ের তালিকায় একটানা চার বছর যাবত তার অবস্থান ধরে রেখেছে। এশিয়ার মধ্যে ৩০তম এবং দক্ষিণ এশিয়ায় অষ্টম অবস্থানে আছে। এটি বাংলাদেশে ও মালয়েশিয়া সরকার অনুমোদিত বাংলাদেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রথম শাখা ক্যাম্পাস। এই ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মানের কারিকুলাম অনুসরণ করে কোর্স সমূহ পড়ানো হয়।

ডীন প্রফেসর সৈয়দ আখতার হোসেন বলেন, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস নতুন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় স্থান। বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি দেশে মা-বাবা এবং পরিবারের সদস্যদের সঙ্গে থেকেই বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের অসাধারণ সুযোগ এনেছে ইউসিএসআই বাংলাদেশ। মেধাবী শিক্ষার্থীদের জন্য ২০% থেকে ১০০% পর্যন্ত স্কলারশিপের সুযোগ রয়েছে। চলতি বছর ৩ কোটি টাকার মেগা স্কলারশিপ প্রোগ্রাম ঘোষণা করেছে। তাই নতুন শিক্ষার্থীদের জন্য ইউসিএসআই বাংলাদেশ আকর্ষণীয় ডেসটিনেশন।

পরে মেন্টরস এর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ক্লাসরুম, ল্যাব, ফ্যাকাল্টি এন্ড স্টুডেন্ট লাউঞ্জ এবং অন্যান্য সুবিধাদি ঘুরে দেখেন।

ফটো ক্যাপশন:

মেন্টরস এর ‘জিইডি’ শিক্ষার্থীদের একটি দল আজ ১১ই নভেম্বর মঙ্গলবার রাজধানীর বনানীতে অবস্থিত মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস পরিদর্শন করেছেন। এ সময় তাদের উদ্দেশে ইউনিভার্সিটির পরিচিতি ও সুযোগ সুবিধা তুলে ধরে বক্তব্য রাখেন প্রভোষ্ট চ্যান জো জিম ও ডীন প্রফেসর সৈয়দ আখতার হোসেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর