প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৫, ১৬:০৬
চট্টগ্রাম মহানগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ছাত্রলীগ নেতারা হলেন-আনোয়ারুল ইক ঈশান (১৭), রাজন দাশ (১৯) ও সৈকত চন্দ্র ভৌমিক (১৯)।
জানা গেছে, ভোরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল শুরু হয়। এরকম একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মিছিলে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, সকালে শিক্ষা বোর্ডের সামনে ছাত্রলীগের একটি মিছিল বের হওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় তারা দ্রুত সরে পরার সময় ৩ জনকে গ্রেফতার করা হয় বলে তিনি জানান।
মন্তব্য করুন: