শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ক্যাটরিনার মা হওয়া নিয়ে সালমানের মন্তব্য নেটদুনিয়ায় ভাইরাল

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৫, ১৫:১১

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশলের ঘরে এসেছে নতুন অতিথি। শুক্রবার (৭ নভেম্বর) সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে পুত্রসন্তান জন্মের খবর দেন এ তারকা দম্পতি।

আর তাতেই সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে বলিউড তারকাদের অভিনন্দন ও শুভেচ্ছাবার্তার ঢল নামে। পাশাপাশি নেটিজেনদের মাঝে আলোচনায় জড়িয়ে পড়েন বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। বিষয়টির সূত্রপাত তাকে ঘিরে ছড়িয়ে পড়া এক মন্তব্যের স্ক্রিনশটে।

দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ২০২১ সালের ৯ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজসিক আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন এ তারকা জুটি। ২০২৪ সালেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু। দীর্ঘদিন অভিনেত্রী লন্ডনে মায়ের সঙ্গে সময় কাটিয়েছেন এবং অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন।

চলতি বছরের সেপ্টেম্বরে এ তারকা দম্পতি জানান, তাদের জীবনে আসছে নতুন অতিথি। শুক্রবার (৭ নভেম্বর) সামাজিক মাধ্যমে ভিকি কৌশল জানান, তাদের ঘর আলো করে জন্ম নিয়েছে পুত্রসন্তান। বর্তমানে মা ও শিশু দুজনেই ভালো আছেন। তবে ক্যাটরিনা কবে আবার বড়পর্দায় ফিরবেন, তা এখনো জানা যায়নি।

এদিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক মন্তব্যের স্ক্রিনশটে দেখা যায়, ভিকি-ক্যাটরিনার পোস্টের নিচে সালমান নাকি মন্তব্য করেছেন— ‘এসব ব্যক্তিগত বিষয় নেটমাধ্যমে দেওয়া বন্ধ কর।’

সালমানের এমন মন্তব্যের পর মুহূর্তেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড় ওঠে। প্রশ্ন ওঠে— সত্যিই কি সালমান এমন মন্তব্য করেছেন? অবশ্য পরে জানা যায়, ভাইরাল স্ক্রিনশটটি সম্পূর্ণ ভুয়া। সালমান খান অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মা হওয়া নিয়ে কোনো মন্তব্যই করেননি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর