বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিষয় পুনর্বহালের দাবিতে মানববন্ধন

মোশারফ করিম, যশোর

প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৫, ১৩:০০

প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিষয় পুনর্বহালের দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত প্রেসক্লাব যশোরের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হামিদুর রহমানের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন রুপা খাতুন, ইয়াসিন আরাফাত,আনজুম সিপার, শ্রেয়া ভৌমিক, আশিনুল বাহার, ইলিয়াস, সুমাইয়া ইলা, ইসমাইল হোসেন, খায়রুল ইসলাম ও ফরহাদ হোসেন।

মানববন্ধন শেষে তারা যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করবেন বলে জানান। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন,২৮ আগস্ট প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিষয় ও পদ সংযোজন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হলেও ২ নভেম্বর ২০২৫ তারিখে তা বাতিল করা হয়েছে, যা প্রাথমিক শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলবে।

বক্তারা বলেন, আন্তর্জাতিকভাবে প্রাথমিক স্তরে শারীরিক শিক্ষা বাধ্যতামূলক। সুস্থ, দক্ষ ও কর্মক্ষম জাতি গঠনে এ বিষয়টি অপরিহার্য। তারা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। পাঁচ দফা দাবি মধ্যে রয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিষয় ও পদ অবিলম্বে পুনর্বহাল করা।

জাতীয় শিক্ষানীতিতে শারীরিক শিক্ষা বাধ্যতামূলক করা,প্রশিক্ষিত শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ নিশ্চিত করা,বিদ্যালয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রমের জন্য বাজেট বৃদ্ধি করা ও জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া মনিটরিং সেল গঠন করা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর