বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী হারুন

নির্বাচন বানচাল করতে এখনও চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে

রফিকুল ইসলাম, রাজবাড়ী

প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৫, ১৮:২২

ইতিমধ্যে আমাদের দল বিএন‌পি ৩০০ আসনের ২৩৭‌টি আসনে প্রার্থী দিয়েছে। যার মাধ‌্যমে দেশে শুরু হয়েছে নির্বাচনের ডামাঢোল। তবে এই নির্বাচনকে বানচাল করতে এখনও অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। ঐক‌্যবদ্ধ থেকে নির্বাচন বানচালের সকল চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।

শ‌নিবার বিকালে পাংশা সরকারী জজ উচ্চ বিদ‌্যালয় মাঠ প্রাঙ্গনে জাতীয় বিপ্লব ও সংহ‌তি দিবস উপলক্ষে আয়ো‌জিত সভায় এসব কথা বলেন রাজবাড়ী জেলা বিএন‌পির সাবেক সাধারন সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত‌্যাশী হারুন অর র‌শিদ।

তি‌নি আরও বলেন, আমরা জিয়া প‌রিবারের ডাকে প্রতি‌টি আন্দোলন সংগ্রা‌ম সফল ভারে পালন করেছি। এবং দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ‌্যা‌সিস্ট মুক্ত হয়েছি। ফ‌্যা‌সিস্ট মুক্ত বাংলাদেশে আমাদের চাওয়া ‌ছিল এক‌টি সুষ্ঠ নির্বাচন। তার প্রেক্ষিতে বর্তমান অন্তবর্তীকালীন সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারীতে নির্বাচনের তারিখ ঘোষনা করেছে। সে লক্ষেই আমরা কাজ ক‌রছি । দল যে সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নিয়ে কাজ করবো। এবং প্রিয় নেতা তারেক রহমানের ঘো‌ষিত ৩১ দফা বাস্তবায়ন করবো। সারাদেশের ন‌্যায় বিগত সময়ের মত রাজবাড়ী-২ আসনেও সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।

সভা শেষে সেখান থেকে শহরে জাতীয় বিপ্লব ও সংহ‌তি দিবসের এক‌টি বর্ণাঢ‌্য র‌্যা‌লী বের করেন বিএন‌পি নেতাকর্মীরা।

র‌্যা‌লি‌টি ঢাক-ঢোল ও বাদ‌্য যন্ত্রের তালে পাংশা পৌর এলাকার বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ করে কালী বাড়ী মোড়ে এসে শেষ হয়।

এ সময় রাজবাড়ী জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব এ‌্যাডঃ কামরুল আলম, সাবেক সাধারন সম্পাদক হারুন অর র‌শিদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল ক‌রিম শিকদার পিন্টু, বা‌লিয়াকা‌ন্দি উপজেলা বিএন‌পির সভাপ‌তি গোলাম শওকত সিরাজ, রাজবাড়ী পে‌ৗর বিএন‌পির সাধারন সম্পাদক এমএ খালেদ পাভেল, পাংশা উপজেলা বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক রেজাউল ক‌রিম রিংকু, পে‌ৗর বিএন‌পির সাধারন সম্পাদক বাহারাম সরদার, জেলা স্বেচ্ছা‌সেবক দলের সাবেক সভাপ‌তি মোস্তা‌ফিজুর রহমান লিখন, সদস‌্য স‌চিব তুহিনুর রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস‌্য সচিব শা‌হিনুর রহমান শা‌হিনসহ রাজবাড়ী জেলা, পাংশা, বা‌লিয়াকা‌ন্দি ও কালুখালী। বিএন‌পি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপ‌স্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর