বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের ৬১ কৃতী শিক্ষার্থী পেলো ডীন’স অ্যাওয়ার্ড

প্রেস রিলিজ

প্রকাশিত:
৬ নভেম্বর ২০২৫, ১৮:২৯

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের ৬১জন কৃতী শিক্ষার্থী পেলো ডীন’স অ্যাওয়ার্ড। ২০২৫ মে সেমিস্টারের শিক্ষার্থীরা তাদের ভালো ফলাফলের ভিত্তিতে এই পুরস্কার পেয়েছে।

৫ ও ৬ নভেম্বর ২০২৫ ইউনিভার্সিটির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়। একই অনুষ্ঠানে সেপ্টেম্বর সেমিস্টারের জন্য ৬জন শিক্ষার্থী “ক্যাম্পাস অ্যাম্বাসেডর” হয়েছেন। তাদেরকেও সার্টিফিকেট দেয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স এন্ড ডিজিটাল ইনোভেশন এর ডীন অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ড. শাহ সামিউর রশিদ, হেড অব কম্পিউটার সায়েন্স এন্ড ডিজিটাল ইনোভেশন শারমিনা জামান, ফ্যাকাল্টি অব বিজনেস ম্যানেজমেন্ট এফবিএম এর অধ্যাপক ড. মিজানুর রহমান, ড. প্রদ্যুৎ রায়, ড. মাহমুদ ওয়াহিদ প্রমুখ। শিক্ষার্থী প্রতিনিধিদেও মধ্যে আবিদা আফসারা গোলন্দাজ এবং সামিহা শামস বক্তব্য রাখেন।

ডীন’স অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ফ্যাকাল্টি অব বিজনেস এন্ড ম্যানেজমেন্ট এফবিএম এর ২৩ জন, ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স এন্ড লিবারেল আর্টস এর ১৬ জন, ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স এন্ড ডিজিটাল ইনোভেশন এর ১২ জন, ফ্যাকাল্টি অব ক্রিয়েটিভস আর্টস এন্ড ডিজাইন এর ৫জন এবং ফ্যাকাল্টি অব হসপিটালিটি এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এর ৫জন রয়েছেন।

সেপ্টেম্বর ২০২৫ সেমিস্টারের জন্য ৬জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর হলেন- এফবিএম এর সামিহা শামস, সোশ্যাল সায়েন্স এর আবিদা আফসারা গোলন্দাজ, কম্পিউটার সায়েন্স এর আবরারুল হক, হোটেল ট্যুরিজম এর রাইসা আফিফা, ক্রিয়েটিভ আর্টস এর সানজিলা শারমিন পুষ্পিতা এবং স্কুল অব গ্রাজুয়েটস স্টাডিজ এর সঞ্জয় মুখার্জী।

কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভালো ফল ও সফলতা অর্জনের এই ধারা অব্যাহত রাখার আহবান জানান ডীন ও রেজিস্ট্রার। শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকদেরও ধন্যবাদ জানান তারা। বলেন, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর