শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নবীনগরে জোড়া খুন: দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আবদুল হাদী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
৫ নভেম্বর ২০২৫, ১৮:৪৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলোচিত গুলাগুলির ঘটনায় নিহত শিপন মিয়া ও ইয়াছিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৫ নভেম্বর) বিকালে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণিশাহ মাজার প্রাঙ্গণে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় অংশ নেন।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা বলেন, “ পরিকল্পিতভাবে দুই নিরীহ যুবককে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, তা নৃশংসতার চরম উদাহরণ। এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন বড়িকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সেকিল, ইউপি সদস্য দেলোয়ার মেম্বার, মিজান মেম্বার, নোয়াব আলী সর্দার, কবির মেম্বার, আনোয়ারুল মিয়া, মোঃ খালেক, সেন্টু মেম্বার, নাছির উদ্দিন, জাফর মিয়া, হালিম মেম্বার, মালন মিয়া, ও আজিজুল মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা আরও বলেন, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে এলাকাবাসী কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। তারা সরকারের কাছে জোড়া খুনের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

উল্লেখ গত ১ নবেম্বর রাতে বাজারের এক হোটেলে শিপন আড্ডা দিচ্ছিলেন। এসময় একদল সশস্ত্র লোক গুলি চালালে শিপনসহ হোটেলকর্মী ইয়াছিন গুলিবিদ্ধ হন।

পরে চিকিৎসাধীন অবস্থায় দুজন-ই মারা যায়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর