শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

তিন মাসে দেশের কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ তীব্র রূপ নিতে পারে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ নভেম্বর ২০২৫, ১৫:৫৯

কার্তিকের শেষদিকে এসে ধীরে ধীরে তাপমাত্রার পারদ কমে অনুভূত হচ্ছে শীত। ইতোমধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৮ ডিগ্রিতে। এই অবস্থায় আগামী ৩ মাসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে। সেই সঙ্গে এই সময়ে দেশে অন্তত ৭টি মৃদু (০৮-১০° সে.) থেকে মাঝারি (০৬-০৮° সে.) ধরনের শৈত্যপ্রবাহ হানা দিতে পারে।

তিন মাসের (নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি) মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। সেই সঙ্গে এই তিন মাসে দেশের কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ তীব্র রূপ নিতে পারে বলেও আশঙ্কার কথা জানানো হয়েছে।

দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এই ৩ মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৪টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে ২টি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এই ৩ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তরপশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে এবং এতে শীতের অনুভূতি বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী জানুয়ারি পর্যন্ত দেশে ৪ থেকে ৭টি মৃদু (০৮-১০° সে.) থেকে মাঝারি (০৬-০৮° সে.) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে দেশের উত্তরপশ্চিমাঞ্চল, উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ (০৪-০৬° সে.) তীব্র রূপ নিতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর