বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মামুনুল হক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই সনদের গণভোট বাস্তবায়ন করতে হবে

মোহন তালুকদার, মদন (নেত্রকোনা)

প্রকাশিত:
৪ নভেম্বর ২০২৫, ১৮:১৫

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ত্রয়োদশ সংসদ জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই সনদের গণভোট বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের ফসল ঘরে তুলতে না পারলে বাংলার মানুষ অর্জিত স্বাধীনতা আবার হাতছাড়া করবে। পরিষ্কার ভাষায় আমরা বলে দিতে চাই, জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার সমালোচনা করে মামুনুল হক বলেন, ‘আমাদের কেন্দ্রীয় নেতাদের অন্যায়ভাবে বছরের পর বছর বন্দী রেখে নির্যাতন করা হয়েছে। আমরা নির্যাতন সহ্য করেছি, তবু দেশ ও ইসলামের প্রশ্নে আমরা মাথা নত করি নাই। দেশ, স্বাধীনতা ও ইসলামের প্রশ্নে আমরা কোনো অপশক্তির সামনে মাথা নত করব না ইনশা আল্লাহ। ২০২৪ সালের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে, এ দেশের তামাম ছাত্র-জনতার রক্তের মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী, বিদেশি আধিপত্যবাদ বিরোধী বিপ্লবের প্রতিটি অর্জন ঘরে তোলার জন্য খেলাফত মজলিস সংগ্রাম অব্যাহত রাখবে।’

সমাবেশে খেলাফত মজলিসের খালিয়াজুরী উপজেলা সভাপতি ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি ইরশাদুল্লাহ কাসেমী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ নায়েবে আমির শাইখুল হাদীস আল্লামা আলী উসমান, শাইখুল হাদীস আল্লামা জিয়া উদ্দিন, নেত্রকোনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হা. মাও. দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মাও. আসাদুর রহমান আকন্দ, মদন উপজেলা সভাপতি মাও. আব্দুল ওয়াহিদ আকন্দ, আটপাড়া উপজেলা সভাপতি মাও. আজিজুর রহমান, কেন্দুয়া উপজেলা সভাপতি মাও. শরীফুজ্জামান জিহাদী, মোহনগঞ্জ উপজেলা সভাপতি মাও. মাজহারুল হক কাসেমী প্রমূখ।

তিনি আরো বলেন, ‘বৈষম্যহীন, ইনসাফের বাংলাদেশ গড়তে হলে আল্লাহ প্রদত্ত খেলাফত ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই। জুলাই বিপ্লব ইসলামি বিপ্লবের পূর্বাভাস ছিল। আগামীর বাংলাদেশ ইসলাম ও খেলাফতের বাংলাদেশ। আমি আপনাদের ভাই খেলাফতে মজলিস বাংলাদেশ দেশের স্বাধীনতা এবং ইসলামের স্বার্থ রক্ষায় কোন কাল শক্তির নিকট মাথা নত করবে না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের অধিকারের আদায়ের জন্য, ইনসাফের পক্ষে কথা বলা বলার জন্য জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য রিক্সা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর