বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পাঁচ বছর দুবাইয়ে আত্মগোপন

দেশে ফিরেই বিমানবন্দরে ধরা ৫৭ মামলার আসামি

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
৩ নভেম্বর ২০২৫, ১৭:৩৯

পাঁচ বছর দুবাইয়ে আত্মগোপনে থাকার পর দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন ৫৭ মামলার আসামি চট্টগ্রামের এক ব্যবসায়ী। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। রোববার সকালে তাকে চট্টগ্রামের পটিয়া থানায় নিয়ে আসা হয়। গ্রেফতার মোহাম্মদ রুহুল আমিনের (৫৫) বাড়ি পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল গ্রামে। চট্টগ্রাম নগরীর চাক্তাইয়ের ফিশারিঘাটে তার মাছের আড়ত ছিল।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানিয়েছেন, গ্রেফতার রুহুল আমিনকে রোববার দুপুরে আদালতে হাজিরের মাধ্যমে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মোহাম্মদ রাসেল জানান, রুহুল আমিনের বিরুদ্ধে মোট ৫৭টি মামলা আছে, যার অধিকাংশই চেক প্রতারণার অভিযোগে করা হয়। এর মধ্যে পটিয়া থানায় মোট ৩২টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল, যার মধ্যে ৪টি মামলায় তার বিভিন্ন মেয়াদে সাজা হয়। এছাড়া, নগরীর কোতোয়ালী থানার ২৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে, যার মধ্যে ছয়টি মামলায় তার বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।

পুলিশ জানায়, মামলাগুলো বিচারাধীন অবস্থায় রুহুল আমিন পাঁচ বছর আগে দুবাইয়ে পালিয়ে গিয়েছিলেন। এর মধ্যে ১০টি মামলায় তার সাজা হয়। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির পাশাপাশি বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

গ্রেফতার এড়াতে সরাসরি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে না এসে রুহুল আমিন শনিবার সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে ফিরছিলেন। কিন্তু তার সাজা পরোয়ানার নথি বিমানবন্দরে থাকায় গ্রেফতার এড়াতে পারেনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর