বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ঢাবির সহকারী প্রক্টরের ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগ, থানায় অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ নভেম্বর ২০২৫, ১৫:১৩

ব্যক্তিগত ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ঢাবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভুঁইয়া। আজ সোমবার সকালে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিদ মনছুরের হাতে অভিযোগটি তুলে দেন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, কয়েকজন ব্যক্তি তার ছবি অশালীনভাবে সম্পাদনা করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন এবং কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করেছেন। এতে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

অভিযোগে বলা হয়, মুজতবা খন্দকার তার ফেসবুক অ্যাকাউন্টে ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করে এবং ক্যাপশন দেয়- ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি।’ অন্যদিকে মহিউদ্দিন মোহাম্মদ ‘যৌন-কল্পনার রসদ’ আখ্যা দিয়ে তার নিজের আইডিতে একটি ফটোকার্ড শেয়ার দেন। সেখানে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য করা হয়। 

এতে আরও উল্লেখ করা হয়, নিরব হোসাইন ডেইলি ক্যাম্পাস নিউজ পোর্টালের একটি ফেসবুক পোস্টের কমেন্টে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। আর আশফাক হোসাইন ইভান তার ফেসবুক পোস্টে আমার এডিটেড অশালীন ছবি পোস্ট করে। এ ছাড়া অজ্ঞাতনামা বিবাদীরা তাহাদের বিভিন্ন ফেসবুক আইডি থেকে ক্রমাগত ছবি এডিট করে আশালীনভাবে পোস্ট করা হচ্ছে এবং কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য করা হচ্ছে।

তিনি সাইবার সুরক্ষা আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর