প্রকাশিত:
২ নভেম্বর ২০২৫, ১৩:২০
নেত্রকোনার মদনে ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার রাতে ঘুমন্ত অবস্থায় সাজ্জাদ তার বাবাকে লাঠি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা অভিযুক্তকে আটকে রেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে সাজ্জাদকে আটক করেন। নিহতের পরিবারের দাবি অভিযুক্ত সাজ্জাদ মানসিক ভারসাম্যহীন।
বৃদ্ধ মোস্তফা মিয়া উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদ তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, মোস্তফা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৬) মানসিক ভারসাম্যহীন। গত তিন চার বছর সাজ্জাদ তার বাবা হাতের চার টা আংগুল কেটে ফেলে।
তিনি দীর্ঘদিন ধরে পাগল অবস্থায় ঢাকায় একটি শ্যামলি নামে একটি ম্যান্টাল হাসপাতালে ভতি ছিলেন ও বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করতেন।
শনিবার রাতে প্রতিদিনের মতো খাবার শেষে নিজ ঘরে শুয়ে পড়েন মোস্তফা। হঠাৎ ছেলে সাজ্জাদ ঘরে ঢুকে বাবাকে আঘাত করেন। বাশের লাটি দিয়ে আঘাতে ঘটনাস্থলে মোস্তফা মারা যান।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহ শামছুল আলম জানান, ঘাটুয়া গ্রামে ছেলের লাঠির আঘাতে মোস্তফা তালুকদার নামে একজন লোক নিহত হয়েছে। অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন: