প্রকাশিত:
১ নভেম্বর ২০২৫, ১৮:৩৫
কক্সবাজার (২) মহেশখালী কুতুবদিয়ার আসনে শুরু হয়েছে নির্বাচনি হাওয়া, বিএনপি জামায়াতের হেভিওয়েট প্রার্থীর সাথে পাল্লা দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিসের তথা আল্লামা মামুনুল হকের মনোনীত প্রার্থী প্রিন্সিপাল মাওঃ ওবায়দুল কাদের নদবী কাসেমী। এই আসনে বিএনপি থেকে প্রার্থী হওয়ার গুঞ্জন শুনা যাচ্ছে সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের,পাশাপাশি সাবেক এমপি আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদও দলীয় মনোনয়ন পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে শুনা যাচ্ছে।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি সাবেক এমপি ড. এইচ এম হামিদুর রহমান আযাদ রয়েছেন এক মাত্র জামায়াতের দলীয় প্রার্থী। সতন্ত্র প্রার্থী বা কোন ইসলামি দলের হয়ে মাঠে থাকতে পারেন আর এক হেভিওয়েট প্রার্থী মহেশখালী উপজেলার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ জয়নাল আবেদীন। বিএনপি থেকে প্রার্থী হতে পারেন সাবেক আরও একজন এমপি কুতুবদিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী। প্রচারণায় দেখা যাচ্ছে ইসলামি আন্দোলনের প্রার্থী মাওলানা জিয়াউল হক এবং প্রার্থী হতে পারেন এনসিপির কেন্দ্রীয় নেতা সোজাউদ্দীন, এবিপার্টির এডভোকেট এনামুল হক সিকদার। মাতারবাড়ী বন্দর ও কয়লাবিদ্যুৎ প্রকল্প নিয়ে আলোচিত এই আসনটি এখন সব দলের নজরে।
বিএনপি চাচ্ছে তাদের ঘাটি হিসেবে পরিচিত এই আসনটি পুনরুদ্ধার করতে এবং জামায়াতে ইসলামী ও জোট সরকারের আমলে এই আসন থেকে হামিদুর রহমান আযাদ এমপি নির্বাচিত হয়েছিলেন। সেই সুবাদে তাদেরও শক্ত অবাস্থান রয়েছে। জোট হলেও জামায়াত এই আসনে দিবেনা বলে সাধারণ মানুষের। তবে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতিকের প্রার্থী প্রিন্সিপাল মাওঃ ওবায়দুল কাদের নদবী কাসেমীর মরহুম বাবা ডাক্তার বদরুদ্দোজা তাবলীগের সাবেক জেলা শুরার আমীর ছিলেন এবং বর্তমানে আল্লামা মামুনুল হকের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জিতে আসার বিশ্বাস নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে নিয়মিত। ইতিমধ্যে মহেশখালী কুতুবদিয়ার প্রতিটি গ্রাম গঞ্জে রিকশা মার্কার সাথে তার ছবি পোষ্টার ও ব্যানারে চেয়েগেছে পুরো সংসদীয় আসন।
কওমি অঙ্গনের ঘাটি মহেশখালীর বিশাল ভোট ব্যাংক এক বাক্সে তুলার চেষ্টা চালিয়ে যাচ্ছে সর্বত্র। কিন্তু সাধারণ ভোটারদের মূখে সর্বত্র আলোচনা কে হচ্ছে মহেশখালী কুতুবদিয়ার আগামীর অভিভাবক। কে পুরণ করবে মহেশখালী কুতুবদিয়ার মানুষের স্বপ্ন। বিগত দিনে মহেশখালী কুতুবদিয়ার মানুষদের টেকসই বেরি বাঁধ, মহেশখালী কক্সবাজার পারাপারের স্বপ্নের সেতু দেয়ার আশ্বাসে অনেকে নির্বাচিত হলেও তারা মানুষের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। তাই সাধারণ মানুষের ধারণা নতুন মুখই ভোটের ব্যাংক ঘুরিয়ে দিতে পারে। তবে তাকে হতে হবে পরিবারিক ও রাজনৈতিক ভাবে কৌশলি ও পরিপক্ব ব্যক্তি তাই এই সুযোগ কাজে লাগাতে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন ও ওবায়দুল কাদের নদবী কাসেমী চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইসলামি আন্দোলনও প্রচারণা করে যাচ্ছে। গতকালের ৩১ অক্টোবর ইসলামি আন্দোলনের সমাবেশে সব রাজনৈতিক দলকে বাদ দিয়ে জামায়াতের দায়িত্বশীলদের দাওয়াত দেয়ায় মহেশখালীর সাধারণ মানুষের ধারণা হয়তো জামায়াতের সাথে জোট হয়ে হামিদ আযাদের পক্ষেই কাজ করা সম্ভাবনা বেশি তবে এক্ষেত্রে রিকশা প্রতিকের প্রার্থী প্রিন্সিপাল মাওঃ ওবায়দুল কাদের নদবীকে হেভিওয়েট প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে জিতে আসতে হবে।
মন্তব্য করুন: