বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী কার্নি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ নভেম্বর ২০২৫, ১৬:৪৪

একটি শুল্ক বিরোধী রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডকে এটি প্রচার না করার জন্য নির্দেশ দিয়েছি।

আজ শনিবার দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কার্নি। সংবাদ সম্মেলনে তিনি জানান, গত বুধবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির আয়োজিত এক নৈশভোজে যোগদানের সময় ট্রাম্পের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছিলেন।

কানাডার প্রধানমন্ত্রী কার্নি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছি।’ তিনি আরও বলেন, বিজ্ঞাপটি প্রচারের আগে আমি ফোর্ডের সঙ্গে কথা বলেছি, আমি তাদেরকে বিজ্ঞাপনটি না প্রচার করতে বলেছিলাম।

দেশটির অন্টারিও অঙ্গরাজ্যের প্রধান ডাগ ফোর্ডের তত্ত্বাবধানে ওই বিজ্ঞাপনটি প্রচারিত হয়। সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি ক্লিপ ব্যবহার করা হয়েছে, যেখানে বলতে শোনা যায় ‘শুল্ক প্রতিটি মার্কিনিকে ক্ষতিগ্রস্ত করে। এতে বাণিজ্যযুদ্ধ শুরু হয় এবং অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে।’

বৈদেশিক বাণিজ্যের ওপর ১৯৮৭ সালে দেওয়া এক বেতার ভাষণে তিনি ওই মন্তব্য করেছিলেন।

এর প্রতিক্রিয়ায় ট্রাম্প কানাডা থেকে আসা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন। একই সঙ্গে ট্রাম্প কিছুদিন পর দ্বিপাক্ষিক সব আলোচনা স্থগিত করা হয়।

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, কার্নির সঙ্গে ‘খুব সুন্দর’ আলোচনা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর