শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

আখাউড়ায় কৃষি প্রদর্শনীর আওতায় ৭৬ জন কৃষক পেল সার ও বীজ

মো সাইফুল ইসলাম, আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৫, ১৫:১৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি উৎপাদন প্রদর্শনীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও সবজির বীজ বিতরণ করা হয়েছে।ফ্লাড রিকনট্রাকসন ইমারজেন্সি এসিসটেন্স (ফ্রিপ) কমসূচির আওতায় এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সামনে ৭৬ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা।

উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচি ফ্রিপ এর আওতায় উপজেলার ১৫ জন কৃষককে মাসকলাই, ৩০ জনকে সরিষা, ৪ জনকে ক্রিপার সবজি, ৫ জনকে নন ক্রিপার সবজি, ৫ জনকে মিষ্টি আলু, ৫ জনকে রসুন, ৮ জনকে পিয়াজ, ৬ জনকে তরমুজ প্রদর্শনীর সার ও বীজ দেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাসুদ রানা জানান, তৃণমূল পর্যায়ে কৃষকরা যাতে করে এসব সবজি উৎপাদন করে নিজে খেতে এবং বিক্রি করে সাবলম্বী হতে পারে এটাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

বিতরণ কালে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মো: জাহিদ হাছান, মো: আলেক হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর