বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পরিবেশ উপদেষ্টা

কথা বলে উত্তেজনা বজায় রাখা রাজনৈতিক কৌশল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৫, ১৪:২৩

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমাদের প্রতিশ্রুতির জায়গা থেকে পরিষ্কার করতে চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সরকারের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট না। কথা বলে উত্তেজনা বজায় রাখা রাজনৈতিক কৌশল।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা আরও বলেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া অনৈক্য হিসেবে নয়, মতানৈক্য বলা যেতে পারে। মতানৈক্য আলোচনা সাপেক্ষে দূর করা যায়।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সাড়ে ৫০০ কোটি টাকা না দিয়ে ১০০০ কোটি টাকা দেয়া হোক নদী ভাঙন মানুষকে সাহায্য করার জন্য। এতো বেশি আইন ও নীতিমালা যে এগুলো মানতে মানতে কাজে নামা হয় না। আবার সবসময় বাজেট কমও পায় এ মন্ত্রণালয়।

সবসময় বাজেট কম পায় পরিবেশ মন্ত্রণালয়-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, জাতীয়পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিনিয়োগের প্রয়োজন আছে। পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে পানি সরবরাহের ব্যবস্থা করতে জলবায়ু পরিবর্তন ফান্ডে টাকা জমা হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে সুপেয় পানি সরবরাহ করা বন ও পরিবেশ মন্ত্রণালয়ের কাজ না, স্থানীয় সরকারের কাজ বলেও জানান তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসকে প্রাধান্য দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ব্যবস্থা নিতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর